
বার্তা সংস্থা ইকনা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রিটেনের অধিকাংশ মুসলমান অক্সফোর্ড মিনার একাডেমীতে উপস্থিত হয়ে উৎসব অনুষ্ঠান পালন করেছে।
অক্সফোর্ডের ‘কাভালী নামক অঞ্চলে মার্স পার্কে সহস্রাধিক মুসলমানেরা ঈদের নামাজ আদায় করে। এক মাস রোজা থাকার পর আল্লাহ দরবারে তারা ক্ষমা প্রার্থনা করেন এবং একে অপরের ঈদের অভিনন্দন জানান।
এছাড়া তারা মজাদার গল্প ও বিভিন্ন খেলার মাধ্যমে এ দিনটি অতিবাহিত করে।
অক্সফোর্ড ইসলামী তথ্য কেন্দ্র পরিচালক হুজ্জাত রামযী বলেন: আমি মনে করি পবিত্র রমজান মাস অতি আনন্দের মাস। আজ অতি খুশির দিন। তবে যখন চিন্তার করি পবিত্র রমজান মাস শেষ হয়েছে তখন খারাপ লাগে। আধ্যাত্মিকগত ভাবে আমি এ মসটিকে উপভোগ করেছি। এছাড়াও সুস্থতার জন্যেও রমজান মাস অত্যন্ত ভূমিকা পালন করে। এ মাসে আমার ওজন কমে গিয়েছে এবং আমি সুস্থতা অনুভব করছি।
মুসলমানদের উপস্থিতিতে শনিবারের ঈদ উৎসব গালানভিল কলেজে অনুষ্ঠিত হয়েছে।
3331424