
বার্তা সংস্থা ইকনা: ‘আস সাফির’ শিরোনামে পঞ্চমতম ধর্মীয় সাংস্কৃতিক উৎসব ২৩শে জুলাই কুফা মসজিদে শুরু হয়েছে। এ উৎসব অনুষ্ঠান টানা এক সপ্তাহ ধরে অব্যাহত থাকবে।
উক্ত উৎসব অনুষ্ঠানে বিশ্বের ২০টি দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং বিশিষ্ট ব্যক্তিত্বমণ্ডলী উপস্থিত ছিলেন। এছাড়াও ইরাকের জিয়ারত কমিটির প্রতিনিধি, ইরাকের বিভিন্ন জিয়ারতের স্থানের কর্মকর্তা এবং পবিত্র নগরী নাজাফের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‘আস সাফির’ ধর্মীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের শুরুতেই ইরানের আন্তর্জাতিক মান সম্পন্ন ক্বারি ‘মুহাম্মাদ হুসাইন জাওয়াদ’ সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করেন। অতঃপর কুফা মসজিদের পরিচালক সাইয়্যেদ মুসা ত্বাকী আল খালখালী মূল্যবান বক্তৃতা পেশ করেন।
ইসলাম রক্ষার্থে ইমাম হুসাইন (আ.)এর আন্দোলনের দূত মুসলিম ইবনে আকিল ৬০ হিজরির ৫ই শাওয়াল কুফার প্রবেশ করেন। আর এ ঘটনার সূত্র ধরে প্রতি বছর মুসলমি ইবনে আকিলের সম্মানার্থে এ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।
উক্ত উৎসব অনুষ্ঠানে কুরআনিক বৈঠক, চিত্র প্রদর্শনী, ইমাম মাহদী (আ.)এর উপর বৈজ্ঞানিক গবেষণার পর্যালোচনা এবং ইমাম আলী (আ.)এর খেলাফতের আদর্শের আলোকে প্রতিযোগিতা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
3332454