
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তান উলেমা কাউন্সিলের চেয়ারম্যান ‘হাফেজ মুহাম্মাদ তাহের আশরাফি’ এক বিবৃতিতে বলেন: সন্ত্রাসীদের উপাদান এবং কারণ বিশ্লেষণ করা ব্যতীত তাদেরকে দূরীভূত করা সম্ভব নয়। সন্ত্রাসীদের দূরীভূত করার জন্য মুসলিম নেতাদের মধ্যকার বিভিন্ন বৈঠক বাদ দিয়ে বাস্তবিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তাজিকিস্তানের রাজধানী দুশান্বে ‘ধর্মীয় উগ্রবাদী ও সন্ত্রাসবাদের মোকাবেলা’ শিরোনামে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈঠকে ৩২টি দেশের দেশের প্রতিনিধির সম্মূখে পাকিস্তান উলেমা কাউন্সিলের চেয়ারম্যান ‘হাফেজ মুহাম্মাদ তাহের আশরাফি’ বলেন: মুসলমান সম্প্রদায়ের নেতৃবৃন্দগণ সন্ত্রাসীদের কাফের অথবা অমুসলিমদের সাথে সম্পর্কযুক্ত করে নিজেদের দায়িত্ব এড়াতে পারবে না।
তিনি আরও বলেন: দাম্ভিকতা ও কাফেরদের বিশ্বে নিজেদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। তবে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য মুসলিম যুবকদের ব্যবহার করছে।
তিনি গুরুত্বারোপ করে বলেন: আর দেরি না করে এখনই সন্ত্রাসীদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য বার্তা প্রদান করা প্রয়োজন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে সকল মুসলমানদের একত্রে রুখে দাঁড়ানোর প্রয়োজন।
3333810