IQNA

তাকফিরি সন্ত্রাসী নিধনে সোচ্চার কুয়েতের আওকাফ মন্ত্রণালয়

22:40 - July 27, 2015
সংবাদ: 3335975
আন্তর্জাতিক বিভাগ: তাকফিরি সন্ত্রাসী নিধনে সোচ্চার রয়েছে কুয়েতের আওকাফ মন্ত্রণালয়।

আন্তর্জাতিক বিভাগ: কুয়েতের ধর্ম মন্ত্রী ইয়াকুব সানায়ী এক বিবৃতিতে বলেন: আওকাফ মন্ত্রণালয় এবং ধর্মী বিষয়ক অধিদপ্তর হতে সন্ত্রাস নিধনের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ইয়াকুব সানায়ী এক সংবাদ সম্মেলন বলেন: ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্ত্রাস নিধনের পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
তিনি বলেন: ইমাম সাদিক (আ.) মসজিদে সন্ত্রাসীদের আত্মঘাতী বোমা বিস্ফোরণ আসলেই অতি দুঃখজনক। এ মর্মান্তিক ঘটনার পর থেকে আমরা চরমপন্থা এবং যারা বিষাক্ত মতাদর্শ সমাজে প্রচলন করতে চাচ্ছে তাদের মোকাবিলা জন্য স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবলম্বন করেছি।
সানায়ী আরও বলেন: কুয়েতে মডারেশান সংস্কৃতি বিস্তারের প্রয়োজন রয়েছে এবং এটাকে সন্ত্রাস নিধন এবং মুসলিম উম্মাহর ঐক্য স্থাপনের প্রধান কৌশল হিসেবে ব্যবহার করতে হবে।
3332710

3332710

captcha