
বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনী ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ‘বারবোর’ উচ্চ আর্টস ইন্সটিটিউটে ২য় অক্টোবরে শুরু হবে এবং টানা ৩ দিন ধরে চলবে।
ইংল্যান্ড বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের কুরআন শরিফের প্রাচীন পৃষ্ঠাগুলোর সম্পর্কে জানিয়েছে, কুরআন শরিফের এ পৃষ্ঠাগুলো হযরত মুহাম্মাদ (সা.)এর জীবদ্দশায় অথবা তার ওফাতের কয়েক বছর পরে লেখা হয়েছে।
কুরআন শরিফের পৃষ্ঠাগুলো রেডিওকার্বন ডেটিং করে দেখা গিয়েছে, এ পৃষ্ঠাগুলোর বয়স কমপক্ষে ১৩৭০ বছর।
অবশ্য, কিছু গবেষকগণ এ কুরআন শরিফের বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
ইংল্যান্ড বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উক্ত বিশ্ববিদ্যালয়ের ‘বারবোর’ উচ্চ আর্টস ইন্সটিটিউটে ২য় অক্টোবর থেকে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উদ্ধারকৃত কুরআন শরিফের প্রাচীন পৃষ্ঠাগুলো প্রদর্শন করা হবে। এ প্রদর্শনী টানা তিন দিন অব্যাহত থাকবে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, কুরআন শরিফের প্রাচীন পৃষ্ঠাগুলো এ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভাবে রক্ষণাবেক্ষণ করা হবে। তবে গবেষণা এবং প্রদর্শনের জন্য অন্যান্য দেশেও স্থানান্তরিত করা হবে।
3335736