
বার্তা সংস্থা ইকনা: ক্যামেরুনের কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলের সকল মসজিদ ও ইসলামী কেন্দ্র বন্ধ করে দিয়েছে। আর এ জন্য সেদেশের কর্তৃপক্ষদের নিয়ে তীব্র সমালোচনা করছে মুসলমানেরা।
ক্যামেরুনের মারভা শহরের কেন্দ্রীয় মসজিদে থেকে ৭০ বছরের বৃদ্ধা আল-আজি হামান বলেন: সমস্যা সাধানের জন্য কর্তৃপক্ষের উত্তম পন্থা বের করা উচিত।
ক্যামেরুনের কর্তৃপক্ষ মসজিদ ও ইসলামী কেন্দ্র বন্ধের ঘোষণা গত রবিবারে দিয়েছে। রবিবার থেকে সেদেশের উত্তরাঞ্চলীয় মসজিদ ও ইসলামী কেন্দ্র সমূহ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ক্যামেরুনে বেশ কয়েক বার হামলা করার পর সেদেশের সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যামেরুনের নিরাপত্তা বৃদ্ধির জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ক্যামেরুনে মোট ২৫ লাখ অধিবাসীর মধ্যে প্রায় ২০ শতাংশ জনগণ মুসলমান। অধিকাংশ মুসলমানই সেদেশের উত্তরাঞ্চলে জীবন যাপন করে।
আফগানিস্তানের তালেবানদের অনুকরণ করছে নাইজেরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। আফ্রিকার বৃহত্তম অর্থনৈতিক দেশ এবং সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় ইসলামী হুকুমত কার্যকর করার জন্য ৬ বছর যাবত বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে।
তাদের কার্যক্রম এখন নাইজেরিয়ার প্রতিবেশী দেশ সমূহ তথা নাইজার, চাদ এবং ক্যামেরুনেও বিস্তার লাভ করেছে।
3336158
