
বার্তা সংস্থা ইকনা: ইউরোপের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী বিশ্বের নেতাদের অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে রাশিয়ার মুফতি কাউন্সিল। এ মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরবানি ঈদের দিনে অনুষ্ঠিত হবে।
ইউরোপের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রাশিয়ার মুফতি কাউন্সিল এ পর্যন্ত ইরান, জর্ডান, সৌদি আরব, ফিলিস্তিন, কাতার, কুয়েত, তুরস্ক, কাজাখিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানের ধর্মীয় নেতাদের নিকট নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে।
রাশিয়ার মুফতি কাউন্সিল জানিয়েছে: এ পর্যন্ত ইরাক, লিবিয়া, সুদান, তুরস্ক, ভারত এবং চাদ প্রজাতন্ত্রের প্রতিনিধিবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আগ্রহী প্রকাশ করেছে।
বলাবাহুল্য, ১৯০৪ সালে মস্কোর মসজিদ নির্মাণ হয়েছে। এ মসজিদে এক সাথে ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম এবং মসজিদটি ১৯ হাজার বর্গ মিটার জমির উপর নির্মিত। এছাড়াও মসজিদটির পুনর্নির্মাণের সময় মসজিদের অন্তর্গত পার্কিং, যাদুঘর, ইসলামিক সেন্টার এবং স্কুল নির্মাণ করা হয়েছে।
3336688