IQNA

মিসরের রেস্টুরেন্টগুলোতে হিজাবধারীদের প্রবেশে নিষেধ

12:30 - July 31, 2015
সংবাদ: 3337084
আন্তর্জাতিক বিভাগ : মিসরের অনেক রেস্টুরেন্ট ও পর্যটন কেন্দ্রের কর্তৃপক্ষ হিজাবধারী নারীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ভিত্তিতে চলতি বছরে গ্রীস্মকালে কঠিন সময় পার করছেন দেশটির হিজাবধারী নারীরা।


বার্তা সংস্থা ইকনা : হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপকারী রেস্টুরেন্ট, পর্যটন কেন্দ্রের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে দেশটিতে।

সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েব সাইটের ইউজাররা গত সপ্তাহ থেকে এ ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা শুরু করেছে।

এ নিষেধাজ্ঞাকে, হিজাব মান্যকারী নারীদের সাথে বৈষম্য আচরণ বলে মনে করছেন তাদের অনেকে।

‘হিজাবধারী নারীদের রেস্টুরেন্ট ও পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ’ আইনসিদ্ধ কিনা’ -এ প্রশ্নের জবাবে মিসরের পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন : এ ধরনের কোন আইন পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত হয়নি।

যে সকল রেস্টুরেন্ট ও পর্যটন কেন্দ্র এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য মিসরের জনগণের প্রতি আহবান জানান তিনি।

উল্লেখ্য, মিসরের ৯ কোটি জনগণের মধ্যে ৮ কোটিই হচ্ছে মুসলমান।#3337058

সূত্র : IINA

captcha