IQNA

কারবালায় তাজবিদ বিষয়ক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

12:51 - July 31, 2015
সংবাদ: 3337085
আন্তর্জাতিক বিভাগ : বাহরাইনের কোরআন প্রশিক্ষকদের তাজবিদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল (৩০শে জুলাই) ইরাকের পবিত্র কারবালা শহরে সমাপ্ত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা : বাহরাইনের ‘আয-যিকরুল হাকিম’ কুরআন ইনস্টিটিউটের সহকারী প্রধান হাসান খাব্বাজ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কারবালা শহরে আয়াতুল্লাহ সিস্তানীর প্রতিনিধি শাইখ মাহদি কারবালায়ী, ইমাম হুসাইন (আ.) এর মাজার সংলগ্ন দারুল কুরআনের কর্মকর্তা ও এ কর্মশালার শিক্ষকগণের প্রতি ধন্যবাদ জানান।

হাসান খাব্বাজ এ সময় ইরাক ও বাহরাইনের কুরআনিক অঙ্গনে সক্রিয় ব্যক্তিত্বদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করেন।

ইমাম হুসাইন (আ.) এর মাজার সংলগ্ন দারুল কুরআনের উদ্যোগে আয়োজিত তাজবিদ বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালা গত ২৫শ জুলাই শনিবার শুরু হয়। এতে বাহরাইনের ৩৩ জন কুরআন প্রশিক্ষক, হাফেজ এবং কারী অংশগ্রহণ করেন।

তাজবিদ, ওয়াকফ ও এবতেদা, তাফসিরের পদ্ধতি, উলুমুল কোরআনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এ কর্মশালায় আলোকপাত করা হয়েছে।# 3337069

সূত্র : ইমাম হুসাইন (আ.) এর মাজার পরিচালনা পরিষদের ওয়েব সাইট

captcha