IQNA

২০১৯ সালের মধ্যে বিশ্বে মসজিদের সংখ্যা ৪০ লাখে বৃদ্ধি পাবে

17:51 - July 31, 2015
সংবাদ: 3337127
আন্তর্জাতিক বিভাগ: পরিষেবা কোম্পানি ‘ডিলয়েট’ এক প্রতিবেদন প্রকাশ করেছে, ২০১৯ সালে মধ্যে বিশ্বে মসজিদের সংখ্যা ৪০ লাখে বৃদ্ধি পাবে।

বার্তা সংস্থা ইকনা: দুবাই ইসলামী অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় প্রকাশিত এ প্রতিবেদনে উল্লেখ করেছে: প্রতি বছর বিশ্বে ১.৩ শতাংশ নতুন মসজিদ নির্মাণ হচ্ছে এবং ধারণ করা হচ্ছে ২০১৯ মসজিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৮৫ হাজারে পৌঁছাবে।
এ প্রতিবেদন আরও উল্লেখ করেছে: প্রতি বছর মসজিদের সংখ্যা বৃদ্ধির হার যথেষ্ট নয়। কারণ মুসলমানেরা সংখ্যা যে ভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই হারে মসজিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। উদাহরণস্বরূপ, ইউরোপের মসজিদ সংখ্যা এবং মুসলিম জনসংখ্যা বৃদ্ধির মধ্যে গড় পার্থক্য লক্ষ্য করলে বিষয়টি স্পষ্ট হয়।
ফ্রান্সের মুসলিম কাউন্সিলের প্রধান এবং প্যারিসের মসজিদের ইমাম দলিল বুবাকর বলেন: ফ্রান্সে ৭০ লাখ মুসলিম অধিবাসীদের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় মসজিদ নেই।
তিনি বলেন: বর্তমানে ফ্রান্সে ২২০০টি মসজিদ রয়েছে এবং আগামী ২ বছরের মধ্যে ফ্রান্সের মুসলমানদের জন্য দ্বিগুণ মসজিদের প্রয়োজন হবে।
এছাড়াও, ব্রিটেনে ২০ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। অর্থাৎ সেদেশের মোট জনসংখ্যার ৫ শতাংশই মুসলিম অধিবাসী। ব্রিটেনে প্রায় এক হাজার মসজিদ রয়েছে। যা সেদেশের মুসলমানদের প্রয়োজনের তুলনায় অনেক কম।

3336374

 

captcha