
বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি মিশরের আল আজহারের প্রধান আহমেদ তৈয়বের সাথে এক সাক্ষাতকারে ভারতের জাতীয় নিরাপত্তা কমিটির উপদেষ্টা ‘অরবিন্দ গুপ্ত’ এ তথ্যটি প্রকাশ করেছেন।
তিনি বলেন: ভারতে মোট ১১০ কোটি জনগণের মধ্যে ১৮ কোটি জনগণই মুসলমান এবং ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারত তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ।
এ শীর্ষ বৈঠকে ভারতীয় কর্মকর্তা কর্তৃক আল আজহারের সহযোগিতার ব্যাপারেও আলোচনা করা হয়।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও সেদেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদেরকে সংখ্যালঘু হিসেবে গণ্য করে এবং হিন্দুদের বিভিন্ন কার্যক্রমের জন্য মুসলমানদের অবস্থা ততটা ভালো নয়।
ভারতে মোট জনগণের মধ্যে প্রায় ১৩ শতাংশ জনগণ মুসলমান। সেদেশের মুসলমানেরা দীর্ঘ দিন যাবত ধর্মীয় বৈষম্যের স্বীকার হচ্ছে।
ধর্মীয় বৈষম্যের দরুন ভারতের মুসলমানেরা অনেক বিষয়ে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে পিছিয়ে রয়েছে। এছাড়া কর্মস্থলেও তারা বৈষম্যের স্বীকার হচ্ছে।
3337281