IQNA

ইংল্যান্ডে ‘ইসলামী জীবনধারা’র আলোকে প্রদর্শনী; পরিদর্শনকারীদের ব্যাপক স্বাগত

20:29 - August 03, 2015
সংবাদ: 3338546
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের কাভেন্ত্রী শহরের ‘রিকু এরিনা’ স্টেডিয়ামে ১ম ও ২য় আগস্ট ‘ইসলামী জীবনধারা’র আলোকে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সেদেশের সহস্রাধিক জনগণ এ প্রদর্শনী প্রদর্শন করেছে।

বার্তা সংস্থা ইকনা: আন্তর্জাতিক উৎপাদকদের বিভিন্ন খাদ্য দ্রব্য, পানীয়, পোশাক এবং পর্যটকদের সেবা, চিকিৎসা এবং অর্থনৈতিকের আলোকে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে, তুরস্ক এবং ডেনমার্ক থেকে ৮০টির অধিক উৎপাদক কোম্পানি এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।
ইসলামী জীবনধারা প্রদর্শনীর পরিচালক তাহের মির্জা বলেন: সকল ধর্ম ও শ্রেণীর জনগণের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত ছিল। মুসলমানদের নিয়ন্ত্রণে এত বড় অনুষ্ঠান এটাই প্রথম।
এ প্রদর্শনীর উপান্তে ইসলামী অর্থনীতি এবং বৈধ জীবন ব্যবস্থার আলোকে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
3338351

captcha