
আন্তর্জঅতিক বিভাগ : মুহাম্মাদ তাহির আল-কাদরি রচিত ‘কুরআন ও মহানবি (স.) এর হাদীসের আলোকে’ শীর্ষক গ্রন্থ পাকিস্তানের মিনহাজুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনা : পাকিস্তানের মিনহাজুল কুরআন ইনস্টিটিউটের প্রধান মুহাম্মাদ তাহের আল-কাদরি, দেশটির নিরাপত্তা রক্ষা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধের উদ্দেশ্যে ইসলামি শিক্ষা সম্বলিত ১১ খণ্ডের এ গ্রন্থ প্রকাশ করেছেন।
গ্রন্থটি ‘কুরআন ও মহানবি (স.) এর হাদীসের আলোকে’ শিরোনামে বিভিন্ন মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্যদানের উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। এছাড়া সকল দেশের সরকার প্রধান, জাতিসংঘ এবং বিভিন্ন দেশে অবস্থিত পাকিস্তান দূতাবাস প্রেরণ করা হয়েছে এটি।
১১ খণ্ডের এ বইটি উর্দু, আরবি ও ইংরেজী ভাষায় প্রকাশিত হয়েছে। এটি সামরিক বাহিনী, বিশ্ববিদ্যালয়, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও মসজিদসমূহের পেশ ইমামগণের প্রশিক্ষণের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।# 3338710