IQNA

সৌদি আরবে মসজিদে হামলার দায় স্বীকার করল আইএসআইএল

20:18 - August 07, 2015
সংবাদ: 3339766
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের কেন্দ্রীয় শহর আবহার একটি মসজিদে বোমা বিস্ফোরণে দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।

বার্তা সংস্থা ইকনা: আসির প্রদেশের কেন্দ্রীয় শহর আবহার সামরিক ব্যারাকের মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।
আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ‘হেজাজ প্রদেশ’ শিরোনামে এক বিবৃতি ঘোষণা করেছে, এই হামলা আএএসআইএলের সদস্য ‘আবু সিনান আন-নাজদী’ নামক এক ব্যক্তি করেছে। আবু সিনান আন-নাজদী সৌদি আরবের অধিবাসী।
বোমা বিস্ফোরণের ঘটনা গতকাল (৬ষ্ঠ অক্টোবর) দুপুরে আবহা শহরের সামরিক ব্যারাকের মসজিদে ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
মধ্যপ্রাচ্য অঞ্চলে সন্ত্রাস নির্মূলে সমন্বিত উদ্যোগ নিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক দেশগুলো সহ আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রিয়াদকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ারও আগ্রহ প্রকাশ করেছে মস্কো।
ইরাক ও সিরিয়ায় নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে সৌদি আরবই  আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে  শক্তিশালী হতে সাহায্য করেছে বলে অভিযোগ রয়েছে।
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ হামলার ফলে ১০ জন সামরিক বাহিনীর সদস্য এবং ৫ জন কর্মী নিহত হয়েছে।
সন্ত্রাসীদের এ হামলার প্রতিবাদে মিশর, জর্ডান, আরব লীগ, লেবানন এবং তিউনিসিয়া সহ অন্যান্য আরবি দেশ নিন্দা জানিয়েছে। এবং এ হামলায় নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
3339637
 

captcha