IQNA

ইয়েমেনের খৃস্টান কবরস্থান ধ্বংস করল আল কায়েদার সন্ত্রাসীরা

23:08 - August 07, 2015
সংবাদ: 3339786
আন্তর্জাতিক ডেস্ক: আল কায়েদার সন্ত্রাসী এবং আল সৌদের যোদ্ধারা ইয়েমেনের এডেন শহরে খ্রিস্টানদের কবরস্থান এবং গির্জা ধ্বংস করেছে।

বার্তা সংস্থা ইকনা: আল কায়েদার সন্ত্রাসীরা ইয়েমেনের এডেন শহরে খ্রিস্টানদের কবরস্থানের ‘আল মায়ালান’ অংশ ধ্বংস করেছে। এ কবরস্থানের কিছু কবর ধ্বংস করেছে এবং কবরের ওপরের ক্রুশ ভেঙ্গে মাটির সাথে লুটিয়ে দিয়েছে।
এছাড়াও আল কায়েদার সন্ত্রাসীরা গত শুক্রবার এডেন শহরের তাওয়াহী নামক অঞ্চলে ক্যাথলিক চার্চ বুনজিসারে হামলা চালিয়ে চার্চে রক্ষিত সম্পদ লুট করে।
আল সৌদের যোদ্ধারা ‘আল হাবল বিলাদিনাস’ নামক চার্চে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ক্ষতি করেছে।
3339653
 

captcha