IQNA

সাংবাদিক দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বিশেষ অনুষ্ঠান

21:41 - August 08, 2015
সংবাদ: 3340227
আন্তর্জাতিক ডেস্ক: ইরানি সাংবাদিক মাহমুদ সারেমি’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে আজ (৮ম আগস্ট) বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ১৯৯৮ সালের ৮ আগস্ট আফগানিস্তানের মাজার শরিফ শহরে নিহত হন ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার সংবাদদাতা মাহমুদ সারেমি। তালেবানরা শহরটি দখল করেই ইরানি কনস্যুলেটে হানা দেয় এবং সারেমির পাশাপাশি আট ইরানি কূটনীতিককেও হত্যা করে।


এরপর ১৯৯৯ সালে থেকে দিনটিকে জাতীয় সাংবাদিক দিবস হিসেবে পালন করে আসছে ইরান। এ উপলক্ষে এক বাণীতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সাংবাদিক সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন। আফগানিস্তানে নিহত সংবাদদাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং সাংবাদিকরা সাধারণ মানুষকে সঠিক তথ্য ও খবর সময়মতো জানানোর জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। প্রেসিডেন্ট রুহানি সাংবাদিকদের আর্থ-সামাজিক পরিস্থিতি উন্নয়নের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।


২০০১ সালে আফগানিস্তানে ইঙ্গো-মার্কিন আগ্রাসনের পর থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অন্তত ৩০ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি’র একজন ক্যামেরাম্যান। ২০১১ সালে রাজধানী কাবুলে প্রেস টিভি’র দপ্তরে রকেট আঘাত হানলে ক্যামেরাম্যান ফরহাদ তাকাদ্দোসি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


সাংবাদিক দিবস উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থিত ইরানী সাংবাদিক এবং নাগরিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।


3340187
 

captcha