IQNA

জার্মানের একটি মসজিদে সন্ত্রাসী হামলা

22:40 - August 08, 2015
সংবাদ: 3340233
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের ক্রোনেষ্টাহাইম শহরের একটি মসজিদে পি. কে. কে’র তিন সন্ত্রাসী হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসী সংগঠন পি. কে. কে তুরস্কে রক্তক্ষয়ী হামলা অব্যাহত রেখে এবার জার্মানের ক্রোনেষ্টাহাইম শহরের একটি মসজিদে হামলা করেছে।
সন্ত্রাসী সংগঠন পি. কে. কে’র তিন সন্ত্রাসী ইউরোপ-তুর্কি ইসলামিক ইউনিয়নের অন্তর্গত কেন্দ্রীয় মসজিদে হামলা করেছে। এ হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মসজিদের ভাবনের ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক জন নারী সহ মোট তিন জন পি. কে. কে’র সদস্য পাথর দিয়ে মসজিদের কাচ ভেঙ্গেছে এবং মসজিদের দেওয়ালে সন্ত্রাসী সংগঠন পি. কে. কে সিম্বল এঁকেছে।
ইউরোপ-তুর্কি ইসলামিক ইউনিয়নের প্রধান এহসান ইউনার বলেন: এ হামলা শুধুমাত্রে এ মসজিদেই করা হয়নি। বরং সকল সংখ্যালঘুদের, এমন কি জার্মানের সরকারকেও করা হয়েছে। কারণ মসজিদ নিরাপত্তার দায়িত্ব সরকারের।
3340164
 

captcha