IQNA

মালয়েশিয়ায় অদৃশ্য হয়ে যাওয়া প্লেনে থাকা কুরআন উদ্ধার

23:18 - August 08, 2015
সংবাদ: 3340235
আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপের বিচে জাভা বর্ণমালায় (ব্রুনাই এবং মালয়েশিয়ান নাগরিকদের ব্যবহৃত বর্ণমালা) লিখিত একটি কুরআন শরিফ উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছে এ কুরআন শরিফটি ১৬ মাস পূর্বে অদৃশ্য হয়ে যাওয়া মালয়েশিয়ান বিমানের MH 370 ফ্লাইটের যাত্রীর নিকট ছিল।

বার্তা সংস্থা ইকনা: রিইউনিয়ন দ্বীপের অধিবাসীরা গত শুক্রবার এ কুরআন শরিফটি পেয়ে স্থানীয় কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করেন।
এর পূর্বে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, গত সপ্তাহে ভারত মহাসাগরের পশ্চিমাঞ্চলীয় রিইউনিয়ন দ্বীপে (মাদাগাস্কার কাছাকাছি) প্লেনের পাখার যে এক অংশ পাওয়া গিয়েছে, সেটি মালয়েশিয়ান বিমানের MH 370 ফ্লাইট  অংশ।
মালয়েশিয়ার একটি পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকৃত এ কুরআন শরিফটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই অথবা ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের যে কোন এক মুসলিম যাত্রীর।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH 370 ফ্লাইটটি 777 বোয়িং বিমান ছিল। এ বিমানটি ১৬ মাস পূর্বে ১৪টি দেশের ১৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু উদ্দেশ্যে পৌছাতে পারেনি এ প্লেনটি। মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH 370 ফ্লাইটটি অজ্ঞাত কারণে নিজ লাইন চ্যুত হয়ে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ বিমানটির সন্ধানের জন্য আন্তর্জাতিক অপারেশনে ২৬টি দেশের টিম অংশগ্রহণ করে। যা বিশ্বের বৃহত্তম অনুসন্ধান অপারেশন হিসেবে পরিগণিত হয়েছে। তবে তারা সকলেই এ অপারেশনে ব্যর্থ হয়।
3339869

captcha