IQNA

ইহুদিবাদীদের আগুন সন্ত্রাস: মারা গেলেন ফিলিস্তিনি শিশুর বাবাও

7:13 - August 09, 2015
সংবাদ: 3340257
আন্তর্জাতিক বিভাগ: অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের হামলায় দগ্ধ ফিলিস্তিনি শিশুর পিতাও শেষ পর্যন্ত মারা গেছেন।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলি সন্ত্রাসীরা একটি ফিলিস্তিনি বাড়িতে আগুন দিলে ১৮ মাস বয়সি শিশু আলী দাওয়াবশা জীবন্ত পুড়ে মারা যায়। ওই ঘটনায় আহত হয় শিশুটির চার বছর বয়সি এক ভাই এবং তার বাবা ও মা।
তেল আবিবের ১১৫ কিলোমিটার উত্তরে বিরসেবা শহরের দক্ষিণে অবস্থিত সোরোকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) ভোরে মারা যান আলীর বাবা ৩২ বছর বয়সি  সা’দ দাওয়াবশা।
গত জুলাইয়ের শেষ দিকে পেট্রল বোমা হামলায় সা'দের শরীরের ৮০ ভাগ অংশ পুড়ে গিয়েছিল। এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন তার চার বছরের আহত শিশুসন্তান আহমাদ এবং তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক  বলে জানা গেছে।
গত ৩১ জুলাই দখলদার ইসরাইলিরা নাবলুস শহরের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দুমা শহরে ফিলিস্তিনিদের দু’টি বাড়িতে পেট্রলবোমা এবং ককটেল ছুঁড়ে মারলে সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় শিশু আলী দাওয়াবশা আগুনে পুড়ে মর্মান্তিকভাবে নিহত হয়।
এই বর্বরোচিত ঘটনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং প্রতিরোধ সংগ্রামীদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশু হত্যার ঘটনাকে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী তৎপরতা বলে উল্লেখ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। আইআরআইবি.আইআর

3339976

 

captcha