
বার্তা সংস্থা ইকনা: কিরগিজস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গত ৭ম আগস্ট বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে এ ছবি প্রকাশ হয়েছে। কিরগিজস্তানের সরকারী ভবন, আলাটু স্কয়ার এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের পতাকা আকা ছবি বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে প্রকাশ হয়েছে।
এছাড়াও পতাকার নীচে রাশিয়ান ভাষায় “খিলাফতের সৈন্যগণ; কিরগিজস্তানে আমরা আপনাদের জন্য অপেক্ষায় আছি” ব্যাকটি লেখা রয়েছে। আর এ বিষয়টি সেদেশের জনগণকে আতঙ্কের মধ্যে রেখেছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর পতাকা আকার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টায় রয়েছে সেদেশের নিরাপত্তা বাহিনী।
এছাড়াও, কিরগিজস্তানের জনগণের জন্য সামাজিক নেটওয়ার্ক ইউটিউবে ৯ মিনিটের একটি ভিডিও প্রকাশ হয়েছে। এ ভিডিওতে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সাথে কিরগিস্তানের জনগণদের যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।
3340405