
বার্তা সংস্থা ইকনা: ভারতের প্রি মেডিকেল অ্যাসোসিয়েশনের (AIPMT) পক্ষ থেকে হিজাব বিরোধী এ আইন জারি করা হয়। আর এ আইনের ফলে হিজাব থাকার দরুন ভারতের তিন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পরিনি।
হিজাব বিরোধী আইনের প্রতিবাদ করেছে ভারতের মুসলিম ছাত্র সংগঠন (SIO)। তারা বলেছে, ইসলাম ধর্মের অংশ হিজাব এবং সকল মুসলমানেরই ইসলামের আদেশ মান্য করা উচিত।
মেডিকেল ও প্যারামেডিক্যাল কোর্স শিক্ষার দায়িত্বে রয়েছে AIPMT সংস্থা এবং ভারতে কঠোর ধর্মনিরপেক্ষ আইন বাস্তবায়নে প্রসিদ্ধ।
ভারতে দীর্ঘ দিন যাবত মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি করছে সেদেশের কর্তৃপক্ষরা। আর এ জন্য সেদেশের সংখ্যালঘু মুসলমানেরা প্রতিনিয়ত প্রতিবাদ করছে।