
বার্তা সংস্থা ইকনা: ফেঞ্জবারী পার্ক মসজিদের উপদেষ্টা মুহাম্মাদ আলী বলেন: সমাজ সেবার উদ্দেশ্যে আন্তঃ ধর্মীয় এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সপ্তাহে একটি এ মসজিদের দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং এ দিনে গৃহহীন ও অভাবগ্রস্তদের খাবার দেওয়া হবে। এছাড়াও এ দিনে যারা মানসিক সমস্যা জন্য আসবে তাদেরকে মানসিক সমস্যা সমাধানের জন্য পরামর্শ দেওয়া দেয়া হবে।
অভাবগ্রস্তদের মধ্যে সবচেয়ে ভালো খাবার দেওয়ার চেষ্টা করবে উক্ত মসজিদের কর্তৃপক্ষ।
এছাড়াও মুসলিম ও অমুসলিমদের জন্য বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করেছে ফেঞ্জবারী পার্ক মসজিদের কর্তৃপক্ষ।
মসজিদের কর্তৃপক্ষ মুহাম্মাদ আলী বলেন: সমাজের ঐক্য প্রতিষ্ঠার জন্য মুসলমানদের সাহসী ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।
বলাবাহুল্য, ব্রিটেনে প্রায় ৩০ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। সমাজে শান্তি বজায় রাখতে সেদেশের মুসলমানেরা দীর্ঘ দিন যাবত চেষ্টা করে আসছে।
3340782