
বার্তা সংস্থা ইকনা: মসজিদুল হারামের দারুল আফতার সদস্য এবং ফিকাহ শাস্ত্র ও উসুলের অধ্যাপক ‘মুহাম্মাদ আল মাসয়ুদি’ মসজিদুল হারামে সেলফি তোলার ব্যাপারে বলেন: হজ্বরত অবস্থায় যদি কেহ ছবি তুলে প্রকাশ করে তাহলে সেটা হবে রিয়া (লোক দেখানো ইবাদত)। আর রিয়া শিরকের সমতুল্য।
তিনি বলেন: যে সকল ব্যক্তি হজ্ব করতে পবিত্র মক্কা নগরীতে আসে এবং এ নগরীতে এসে নিজেদের হজ্বের ছবি বিভিন্ন গণযোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। সত্যিকার অর্থে তাদের এ কাজ রিয়া’তে পরিণত হয়।
মসজিদুল হারামের দারুল আফতার সদস্য আরও বলেন: সে সকল ব্যক্তি হজ্ব করতে এসে নিজেদের ছবি তোলাই ব্যস্ত হয়ে যায়। তারা হজ্বের পাশাপাশি অন্য একটি কর্মে নিয়োজিত হয়। আর এরফলে তারা স্বাধীন ভাবে ইবাদত করতে পারে না। আর এ ছবি যখন সামাজিক নেটওয়ার্কে প্রকাশ করে, তখন সেটা রিয়া’তে পরিণত হয়।
3342919