
বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ জান্নাতি বলেন, কেউ বলছেন এটি একটি চুক্তি এবং তাতে জাতীয় সংসদের অনুমোদন লাগবে। যদি তারা সঠিক হন তাহলে ইরানি প্রশাসনের উচিত জরুরিভিত্তিতে এ সমঝোতাকে খসড়া বিল হিসেবে জাতীয় সংসদে তোলা।
আয়াতুল্লাহ জান্নাতি বলেন, সমঝোতার বিষয়ে অন্যরা বলছেন, একে কী বলে ঘোষণা দেয়া হবে তা নির্ভর করছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ওপর। এ অবস্থায় এ সমঝোতার রাষ্ট্রীয় মর্যাদা নির্ধারণ জরুরি হয়ে পড়েছে এবং স্বল্পতম সময়ের মধ্যে তা করতে হবে।
পরমাণু ইস্যুকে জাতীয় ইস্যু আখ্যায়িত করে তিনি বলেন, এ নিয়ে কারো কোনো ফায়সা হাসিলের চেষ্টা না করা উচিত। তিনি পরমাণু সমঝোতার জন্য ইরানি আলোচক দলকে ধন্যবাদ জানান। সূত্র: আইআরআইবি