
বার্তা সংস্থা ইকনা: অধিকৃত ফিলিস্তিনে একটি আদালত ১২ই আগস্ট (বুধবার) একটি ডিক্রি জারির মাধ্যমে ফিলিস্তিনির এক নারী এবং তিনি যুবককে ৪৫ থেকে ৬০ দিনের জন্য মসজিদুল আকসাই প্রবেশে করতে নিষেধ করেছে।
অপর এক ফিলিস্তিনি যুবককে ৬ মাসের জন্য মসজিদুল আকসাই প্রবেশ থেকে বঞ্চিত করেছে।
ফিলিস্তিনির ‘কুদসানা’ মানবাধিকার ইনস্টিটিউটের আইনজীবী ‘রামসি ক্যাটিলাট’ বলেন: ফিলিস্তিনি যুবক ‘সিহাম য়ুদা’কে গত মঙ্গলবার (১১ই আগস্ট) মসজিদুল আকসার সামনে থেকে গ্রেফতার করেছে এবং আদালতে নেওয়ার পর ইসরাইলি আদালত তাকে ২ মাসের জন্য মসজিদুল আকসাই প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
যায়নবাদীর সামরিক বাহিনীর আপর এক অপারেশনে ইসরাইলি আদালত ফিলিস্তিনির ১৮ বছরের ‘মুস্তাফা সিয়াদ’ এবং ১৫ বছরের ‘আদম হামদী আবু রামিলা’কে ৪৫ দিনের জন্য মসজিদুল আকসায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ দুজনকেও মসজিদুল আকসার প্রাঙ্গণ থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও সাখনিন শহরের অধিবাসী তামের শিলাটাকে বুধবার সকালে গ্রেফতার করার পর আদালতে উপস্থাপন করা হয় এবং ইসরাইলি আদালত তাকে ৬ মাসের জন্য মসজিদুল আকসায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
3341821