
সৌদি আরবের আল খাবার সংবাদপত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শীর্ষক সেমিনার প্রতিবন্ধীদের পবিত্র কুরআন প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পদ্ধতি উন্নয়নের জন্য অনুষ্ঠিত হবে।
‘প্রতিবন্ধী শিশুদের কুরআন প্রশিক্ষণ’এর আলোকে আন্তর্জাতিক সেমিনার সৌদি আরবের বাদশাহ ফাহদ প্রকাশ পরিষদের মিলনায়তনে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সৌদি আরবের বাদশাহ ফাহদ প্রকাশনালয় এ পর্যন্ত প্রতিবন্ধীদের কুরআন প্রশিক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ প্রকাশনালয়ের পক্ষ থেকে অন্ধদের জন্য ব্রেইল বর্ণমালায় কুরআন প্রকাশ করা হয়েছে।
বলাবাহুল্য, আল খাবার সংবাদপত্র উক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠানের নির্ধারিত সময় উল্লেখ করেনি। তবে অতি শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।
3341796