IQNA

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর

অঞ্চল বিভক্তিকরণ পরিকল্পনার মূল উদ্যোক্তা আমেরিকা/ হিজবুল্লাহ’র ৩৩ দিনের বিজয় মহান আল্লাহর বাস্তব অলৌকিক ঘটনা

23:48 - August 16, 2015
সংবাদ: 3344944
আন্তর্জাতিক ডেস্ক: হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আমেরিকার পরিকল্পনা সম্পর্কে বলেন: ইরাক হতে সিরিয়া এমনকি সৌদি আরবকেও বিভক্তকরণ পরিকল্পনার মূল উদ্যোক্তা আমেরিকা।

বার্তা সংস্থা ইকনা: হিজবুল্লাহর মহাসচিব বলেন, আমেরিকা যেভাবে ইরাককে বিভক্ত করেছে ঠিক সেইভাবে আইএসআইএল সন্ত্রাসীদেরকে ব্যবহার করে সিরিয়াকেও বিভক্ত করার পায়তারা চালাচ্ছে।
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের বিজয় বার্ষিকী উপলক্ষে বলেন, তামুযের যুদ্ধের ৩৩ দিনের যুদ্ধের বিরাট বিজয় একটি বাস্তব অলৌকিক ঘটনা এবং এর মাধ্যমে শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন: জুলাই ২০০৬ সালের যুদ্ধ, বিশ্বের অনেক সামরিক কৌশলকে পরিবর্তন করে দিয়েছে। লেবাননের মাটির প্রতি ইঞ্চিতে গর্ত থাকবে যাতে শত্রুর ট্যাংক ধ্বংস হবে এবং সৈন্য নিহত হবে। ইসরাইলি সেনাদের কোন কৌশলই লেবাননে সফল হবে না।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন: তামুযের যুদ্ধ এবং ইয়েমেনের যুদ্ধ প্রমাণ করেছে যে শত্রুরা আকাশ পথে স্থল পথে কোনভাবেই আল্লাহর সৈনিকদেরকে পরাজিত করতে পারবে না। এবং মুনাফিক সৌদি আরবেরও ইহুদি ইসরাইলেরমত পতন ঘটবে।
তিনি বলেন: প্রতিরোধের আজ সবচেয়ে বেশী শক্তিশালী সংকল্প এবং আরও অধিক সরঞ্জাম রয়েছে।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন: আমেরিকা আইএসআইএল সন্ত্রাসীদেরকে ব্যবহার করে সিরিয়াকেও বিভক্ত করার পায়তারা চালাচ্ছে। কিন্তু তারা সফল হবে না।
3342989
 

captcha