
বার্তা সংস্থা ইকনা: অরল্যান্ডো স্টেটের ‘ফ্লোরিডা’ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ফিল ব্রাউন এ ব্যাপারে বলেন: সত্যিকার অর্থে অরল্যান্ডো একটি বৈশ্বিক সমাজে পরিণত হতে যাচ্ছে। আমরা সকলকেই সেবা প্রদান করতে ইচ্ছুক এবং সকল যাত্রীদেরই উন্নত সুবিধা দেওয়ার চেষ্টা করব।
২ লাখ ৫০ হাজার ডলার ব্যয়ে এ নামাজখানাটি নির্মাণ করা হবে। যাতে করে মুসলিম যাত্রীদের বাধ্য হয়ে সাধারণ এবং অনুপযুক্ত স্থানে নামাজ আদায় না করতে হয়।
এ নামাজখানার পাশাপাশি ওজু করার জন্য স্থান, যাত্রীদের লাগেজ এবং জুতা রাখার জন্য আলাদা আলাদা স্থান নির্মাণ করা হবে। এছাড়াও কিবলা নির্ণয় করার জন্য বিশেষ ব্যবস্থাও থাকবে।
বিমানবন্দরের পুরোহিত রবার্ট সুসান বলেন, মুসলমান যাত্রীরা অনেক সময় নামাজ আদায়ের জন্য বিমানবন্দরের ছোট গির্জায় আসেন। এটা এমন একটি স্থানে সেখানে সকল ধর্মের অনুসারীরা সম্মান প্রদর্শন করে।
‘ফ্লোরিডা’ আন্তর্জাতিক বিমানবন্দরে মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণের জন্য এ বিমানবন্দরের গির্জার কর্মকর্তারাও স্বাগত জানিয়েছে।
এটাই আমেরিকার প্রথম বিমানবন্দর নয়, যেখানে মুসলিম যাত্রীদের সুবিধার জন্য নামাজখানা নির্মাণ করা হচ্ছে। প্রায় ২ বছর পূর্বে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরেও মুসলিম যাত্রীদের জন্য নামাজখানা নির্মাণ করা হয়েছে।
অরল্যান্ডো’র মুসলিম নাগরিক অধিকারে নিয়োজিত আইনজীবী শাওন মুদার্রেস এ পদক্ষেপের প্রশংসা করে বলেন: সম্প্রতি বছরগুলোই আমেরিকার অনেক মুসলমান বিচ্ছিন্নতা এবং বিষণ্ণতা অনুভব করছে। এ ধরণের উদ্যোগের ফলে মুসলমানদের মধ্যে উত্তম প্রভাব বিস্তার করবে।
3343149