
বার্তা সংস্থা ইকনা: মিশরের শিয়ারা সেদেশের পার্লামেন্টে সুফি দলের পাশাপাশি শিয়া প্রার্থীকেও মনোনীত করেছে।
মিশরের শিয়ারা এবং পার্লামেন্টের প্রাচীন দলসমূহ সুফি দলের পাশাপাশি শিয়া প্রার্থীকেও মনোনীত করেছে।
মিশরের সংসদ নির্বাচনের প্রথম পর্ব অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। প্রতিবেদন অনুযায়ী, মিশরের সংসদ নির্বাচনে শিয়া প্রার্থীদের মধ্যে আসিউত প্রদেশ থেকে মুহাম্মাদ আল দামারদাশ, আল সিবতিয়া প্রদেশ হতে হিছাম আব্দুল নাবী এবং আল যাকাযিক হতে আতিফ আল মুগাভিরী অংশগ্রহণ করবেন।
এদিকে দেশটির সালাফী জোট মুখপাত্র আলাউস সাইদ দাবি করেছেন, আগামী সংসদ নির্বাচনে শিয়ারা ক্ষমতা দখল করার জন্য ইরাক ও ইরানের সাহায্য গ্রহণ করেছে এবং মিশরের কিছু ব্যক্তি এবং দাল তাদেরকে সমর্থন এবং আর্থিক সহায়তা প্রদান করছে।
3349323