IQNA

মিশরের মুসলিম ব্রাদারহুড নেতার যাবজ্জীবন কারাদণ্ড

18:48 - August 24, 2015
সংবাদ: 3351060
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের পোর্ট সাইদ শহরের আদালত ব্রাদারহুড নেতার মুহাম্মাদ বাদি’য় রায় ঘোষণা হয়েছে। আদালতের রায় অনুযায়ী, ব্রাদারহুড নেতার মুহাম্মাদ বাদি’য়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পোর্ট সাইদ শহরের আল আরাব থানাই আক্রমণ করার অভিযোগে মুসলিম ব্রাদারহুড এই নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এছাড়াও একই অভিযোগে মুসলিম ব্রাদারহুডের মুহাম্মাদ আল বালতাজী এবং সাফওয়াত হেজাজী নামের অপর দুই নেতাকেও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এ অভিযোগে মোট ১৯০ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং শনিবার (২২শে আগস্ট) সকলের রায় ঘোষণা করা হয়েছে।
মুসলিম ব্রাদারহুডের অন্যান্য নেতার মধ্যে পোর্ট সাইদ শহরের সাবেক সংসদ প্রতিনিধি আকরাম আস-শায়ের, মিশরিয় সংসদ সদস্য আহমেদ তৌফিক সালেহ আল হুলানী এবং মিশরিয় সংসদ সদস্য জামাল উবাইদ সহ অন্যান্য সদস্যবৃন্দকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এছাড়াও মুহাম্মাদ বাদি’য়র অন্যান্য কেসও রয়েছে। ‘চতুর্থ অপারেশন রুম’ শিরোনামে মিশরের সামরিক মোকাবেলার ষড়যন্ত্র করার জন্য তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মিশরের সরকারী কর্মকর্তা জানিয়েছে: মুসলিম ব্রাদারহুডের সদস্যরা ২০১৩ সালে পোর্ট সাইদ শহরের থানাই আক্রমণ করে ৫ জন পুলিশকে হত্যা করেছে এবং থানা থেকে অন্ত্র চুরি করেছে। এছাড়াও থানায় বন্দি থাকা আসামীদের পালিয়ে যেতে সাহায্য করেছে।
বাদি’য় চলতি বছর মার্চ মাসে অন্য এক আদালতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ এবং অস্ত্র যোগানের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
3350133

captcha