
বার্তা সংস্থা ইকনা: অস্ট্রেলিয়ায় মুসলিম নেতারা গুরুত্বারোপ করে বলেছেন, মুসলিম সম্প্রদায়কে সন্ত্রাসী হিসেবে পরিচয় করানোর উদ্দেশ্য ইসলাম বিদ্বেষীদের এ কাজ করেছে।
কুইন্সল্যান্ডের ইসলামী কাউন্সিল মুখপাত্র আলী কাদেরী এ ব্যাপারে বলেন: ইসলাম বিদ্বেষী এ দলগুলো মুসলমানদের খারাপ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
প্রকাশিত এ ভিডিওতে অস্ট্রেলিয়ার ইসলাম বিদ্বেষী ডিফেন্স লীগের সদস্যরা ব্রিসবেন মসজিদে প্রবেশ করে মুসলমানদের অপমান করছে।
ভিডিওটি গতকাল সাইবারস্পেসকে মুক্তি পেয়েছে। আর এ জন্য সেদেশের মুসলিম নেতারা ইসলাম বিদ্বেষীদের এ কর্মের তীব্র নিন্দা জানিয়েছে।
এ ভিডিওতে ইসলাম বিদ্বেষী ডিফেন্স লীগের এক সদস্য মুসলমানদের উদ্দেশ্য বলছে, সন্ত্রাসী নির্মাণের কেন্দ্র হচ্ছে মসজিদ, এ কেন্দ্র থেকে সন্ত্রাসী নির্মাণ হয়ে তারা বিদেশে যেয়ে বিভিন্ন সন্ত্রাসীমুলক কর্মকাণ্ড করে।
এছাড়াও অন্য এক ব্যক্তি বলেছে, আগামী শনিবার (৩০শে আগস্ট) বিঙ্গদুগু শহরে একটি নতুন মসজিদ নির্মাণের প্রতিবাদে ভিক্টোরিয়া কেন্দ্র হতে এ দলের সদস্যরা বিক্ষোভ মিছিলের আয়োজন করবে। এ প্রতিবাদ মিছিলের মাধ্যমে তারা সমাজের নিকট একটি প্রশ্ন করবে যে, কেন ব্রিসবেনের মুসলমানদের জন্য এত মসজিদ নির্মাণ করা হচ্ছে?
3351232