IQNA

বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের অনিবন্ধনকৃত ধর্মীয় স্কুলসমূহ

19:39 - August 29, 2015
সংবাদ: 3353829
আন্তর্জাতিক ডেস্ক: ন্যাশনাল কাউন্টার টেরোরিজম পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তানে উপজাতীয় এলাকাসমূহে সে সকল ধর্মীয় স্কুলের সরকারী রেজিস্ট্রেশন করা হয়নি, অতি শীঘ্রই সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

বার্তা সংস্থা ইকনা: ন্যাশনাল কাউন্টার টেরোরিজম পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তানে উপজাতীয় এলাকাসমূহে সে সকল ধর্মী স্কুলের সরকারী রেজিস্ট্রেশন করা হয়নি, অতি শীঘ্রই সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
পাকিস্তানের সরকারি সূত্রে জানিয়েছে, ন্যাশনাল কাউন্টার টেরোরিজম পরিকল্পনা বাস্তবায়ন করার পর পাকিস্তানি নিরাপত্তা সংস্থার কর্তৃপক্ষরা উপজাতীয় এলাকাসমূহের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের একত্রিত করে জিজ্ঞাসাবাদ করবে।
বলাবাহুল্য, তথ্য অনুযায়ী পাকিস্তানে উপজাতীয় এলাকাসমূহে মোট ৭০৩ টি অনিবন্ধনকৃত ধর্মীয় স্কুল রয়েছে। এ সকল স্কুলে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী রয়েছে।
3353454

captcha