
বার্তা সংস্থা ইকনা: ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ’ চলচ্চিত্র প্রচারের তৃতীয় দিন শনিবার (৩০শে আগস্ট) শুধুমাত্র তেহরানে ১১ কোটি তুমান আয় হয়েছে।
ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। এ চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বের নিকট বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনী তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
বিখ্যাত এ চলচ্চিত্রে ইরানের প্রসিদ্ধ অভিনেতারা অভিনয় করেছেন। যারমধ্যে আলী রেজা সুজা নুরী, মাহদী পাকদিল, সারা বায়াত, মীনা সাদাতী, মুহসেন তানাবান্দেহ, দরবেশ ফারহাঙ্গ, রায়ানা আজাদী ভের, হায়দার রেজা তাজ দৌলাত, সাদিক হাতাফী, মুহাম্মাদ আসকারী, হেদায়েত হাশেমী, নিগার আবেদী, পন্তি অ মাহদী নিয়া এবং জাফর কাসেশী প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
3354254