
বার্তা সংস্থা ইকনা: জার্মানের পশ্চিমাঞ্চলীয় ভিস্টাফ্লেন প্রদেশের হ্যাগেন শহরের একটি মসজিদে রক্ষিত গ্রন্থে আগুন লাগিয়েছে অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষী এক ব্যক্তি।
হ্যাগেন শহরের পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয়ের এই ইসলাম বিদ্বেষী মসজিদে প্রবেশ করে মসজিদে রক্ষিত কয়েক খণ্ড গ্রন্থে আগুন জ্বালিয়ে মসজিদ থেকে বের হয়ে যায়।
তখন মসজিদে কেউ ছিল না। মসজিদের বাহিরে অবস্থিত এক ব্যক্তি ধুয়া থেকে বুঝতে পারে যে, মসজিদে আগুন লেগেছে। সে মসজিদে ভিতরে প্রবেশ করে দ্রুত মসজিদের আগুন নিভায়।
স্থানীয় পুলিশ জানিয়ে, মুসলমান এবং প্রবাসীদের সাথে শত্রুতার জের ধরে ইসলাম বিদ্বেষীরা এ কাজ করেছে।
মসজিদ কমিটির সদস্য ‘ইব্রাহীম আসমা বলেন: মসজিদের গালিচার প্রতিরোধ ক্ষমতার ফলে আগুন দ্রুত ছড়িয়ে যেতে পারেনি। মসজিদের ভিতরে তেমন কোন ক্ষতি হয়নি।
তিনি বলেন: প্রথম বারের মত ইসলাম বিদ্বেষীরা এ মসজিদে হামলা করে মসজিদের অবমাননা করেছে। তবে সর্বোপরি, জার্মানের অধিকাংশ মসজিদে ইসলাম বিদ্বেষীরা প্রায়ই হামলা করে। এমতাবস্থায়, ইসলাম বিদ্বেষীদের এ কর্ম প্রতিরোধ করার জন্য জার্মান সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।
জার্মানের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র সেদেশের পুলিশের নিকট এক বিবৃতির মাধ্যমে এ কর্মের সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতার করার আহ্বান জানিয়েছেন।
3354017