IQNA

হজ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির প্রতীক

22:46 - September 01, 2015
সংবাদ: 3356092
ইসলামী প্রজাতন্ত্র ইরানের হজ্ব মিশনের প্রধান জানিয়েছেন যে, হজ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির প্রতীক; হজ্বের মৌসুমে মাযহাবগত ও রাজনৈতিক পার্থক্য এড়িয়ে চলা উচিত।

 ইসলামী প্রজাতন্ত্র ইরানের হজ্ব মিশনের প্রধান হযরত আয়াতুল্লাহ সাইয়েদ আলী আসকার গতকাল সৌদি আরবের মদীনাতে পৌছে ইরানি হজ্ব মিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এক বক্তৃতায় বলেন: চলতি বছর ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, এ বছরের হজ্ব অবস্যই মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সংহতির প্রতিষ্ঠার হজ্ব হতে হবে। কেননা মুসলিম উম্মাহ আজ নানাবিধ চক্রান্তের শিকার। একদিকে ওহাবি-তাকফিরিদের অভ্যন্তরিণ শত্রুতা আর অপর দিকে পশ্চিমা দেশগুলোর প্রকাশ্য শত্রুতা। তাই এ নাজুক অবস্থা থেকে মুক্তির উদ্দেশ্যে মুসলিম জাহানকে সচেতন ও সতর্ক থাকতে হবে। আর এ জন্য ঐতিহাসিক হজ্ব মৌসুমের অসীম সম্ভবণাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন যে, আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী সম্প্রতি ইরানের হজ্ব মিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেছেন যে, হজ্ব শুধুমাত্র ইরানি জনগণের কোনো বিষয় নয় বরং এটির সঙ্গে গোটা মুসলিম উম্মাহ জড়িত। এ ছাড়া, ইসলামকে চিরঞ্জিব রাখার একটি মূল উপাদান হচ্ছে হজ্ব। ইসলামের এই মহান আনুষ্ঠানিকতা মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য ও সংহতি স্থাপনের অমূল্য সুযোগ এনে দেয়। হজ্ব হচ্ছে ইসলামি সম্পর্ক ও সহানুভূতির বাস্তব প্রতীক। যারা মুসলমানদের মনযোগকে বাস্তবতা ও ইসলামের মূল চালিকাশক্তি থেকে দূরে সরিয়ে তাদের মধ্যে বিভক্তি ও বিচ্ছেদের বীজ বপন করতে চায় তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক। কাজেই পবিত্র হজ্বের সমূহ সম্ভবণাকে কাজে লাগিয়ে মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সংহতি গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।

সূত্র: শাবিস্তান বার্তা সংস্থা

captcha