IQNA

ইরানের প্রতিরক্ষা ক্ষমতা আরো বাড়াতে সর্বোচ্চ নেতার নির্দেশ

22:55 - September 01, 2015
সংবাদ: 3356094
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরো বাড়ানোর জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। এর পাশাপাশি ইরানের বিমান বাহিনীকে তাৎক্ষণিকভাবে যেকোনো ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার মতো অবস্থা তৈরি করার কথা বলেছেন।

ইরানের খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির কমান্ডারদের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

এ বিমান ঘাঁটিতে নিযুক্ত সদস্যদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার প্রশংসা করে সর্বোচ্চ নেতা বলেন, ঘাঁটির বিশেষজ্ঞদেরকে শত্রুর দুর্বলতা খুঁজে বের করতে হবে এবং সে অনুযায়ী প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পরিকল্পনা করতে হবে।

আয়াতুল্লাহ খামেনেয়ী বিমান বাহিনীর কমান্ডারদেরকে দেশের বিজ্ঞান ও সামরিক বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময়েরও পরামর্শ দেন। শত্রুর হুমকি মোকাবেলায় নানা কৌশল ও উপায় অবলম্বনের কথাও বলেন তিনি।

এর আগে, ওই বৈঠকে দেয়া বক্তৃতায় খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি বলেন, সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা বাস্তবায়নে তার ঘাঁটি সবসময় প্রস্তুত রয়েছে।

সূত্র: রেডিও তেহরান

captcha