IQNA

লন্ডনে হিজাব পরায় আক্রমণের শিকার মুসলিম তরুণী

11:04 - September 09, 2015
সংবাদ: 3360788
আন্তর্জাতিক ডেস্ক : তাসনিম কবির নামে ১৬ বছরের ঐ মুসলিম তরুণী হিজাব ও নিকাব পড়ে ওয়েস্ট লন্ডনে তার কলেজে যাওয়ার পথে আক্রমণের শিকার হন।


বার্তা সংস্থা ইকনা : লন্ডনে হিজাব পরিধানের জন্য এক মুসলিম তরুণী আক্রমণের শিকার হয়েছেন। তাসনিম কবির নামে ১৬ বছরের ঐ মুসলিম তরুণী হিজাব ও নিকাব পড়ে ওয়েস্ট লন্ডনে তার কলেজে যাওয়ার পথে আক্রমণের শিকার হন।

আক্রমণকারী মাইকেল আয়াদ  তাসনিমকে নির্যাতন করায়, মাইকেলকে চার বছরের সাজা দিয়েছে লন্ডনের একটি আদালত।

লন্ডনে মুসলিম নারীদের উপর হামলা বেড়েই চলছে। শুধুমাত্র হিজাব বা নিকাব পরিধানের জন্য লন্ডনের ৬০ শতাংশ নারী পথে আক্রমণ ও নির্যাতনের শিকার হয়। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত হিজাব পড়া নারীদের আক্রমণের পরিসংখ্যান প্রায় দ্বিগুন।

সোমবার ওই তরুণীর উপর হামলার ভিডিও ফুটেজ সিসিটিভি থেকে সংগ্রহ করে বিবিসিতে সম্প্রচার করা হয়। লন্ডন জুড়ে হইচই শুরু হয়। বিবিসির সংবাদ প্রচারে নির্যাতনকারীকে  গ্রেফতার করে পুলিশ। ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় বিনা অপরাধে নির্মম অত্যাচার করা হচ্ছে মুসলিম ওই তরুণীকে। তাসনিমের দাঁত ও ঠোঁট আঘাতে ফেটে যায়।

সূত্র : শীর্ষ নিউজ

captcha