IQNA

আইএসআইএলের নিন্দায় ভারতের ওলামাদের যৌথ ফতোয়া

22:33 - September 11, 2015
সংবাদ: 3361265
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ১০৫০ জন ওলামা এবং মুসলিম সংগঠনের নেতাবৃন্দ যৌথ ফতোয়া প্রদানের মাধ্যমে আইএসআইএলকে সন্ত্রাসী গ্রুপ এবং তাদের কর্মকে ইসলামী শিক্ষার সাথে সঙ্গতিহীন বলে অবিহিত করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ভারতের নেতৃত্ব স্থানীয় ওলামাগণ এবং মুসলিম সংগঠনের নেতাবৃন্দ প্রথম বারের মত একত্রিত হয়ে আইএসআইএলের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে।
এছাড়াও মুসলিম ওলামাগণ ও নেতাবৃন্দ এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের পাশবিক কর্মকাণ্ড এবং নিরীহ মানুষদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।
জামিয়াত উলেমা-ই মুম্বাই এবং ভারতের উলেমা কাউন্সিলের ১২টি প্রধান ইসলামী প্রতিষ্ঠান এ ফতোয়ায় স্বাক্ষর প্রদান করেছে। এ ফতোয়ায় আরও উল্লেখ করা হয়েছে: সহিংসতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ইসলাম। অথচ আইএসআইএল সর্বদা সহিংসতা সৃষ্টি করছে।
ফতোয়া জারির মাধ্যমে ধর্মীয় ওলামাগণ ও নেতাবৃন্দ আইএসআইএলকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট করছে।
আইএসআইএল কর্তৃক ভারতে যুবকদের এ দলের প্রতি আকৃষ্ট করার জন্য প্রচারাভিযান চালানোর পর সেদেশের ধর্মীয় নেতারা এ ফতোয়া জারি করেছে।
এ ফতোয়ার এক কপি জাতিসংঘের মহাসচিব বান কি মুনের নিকট প্রেরণ করা হয়েছে এবং বিশ্বের ৫০টি দেশের নিকট প্রেরণ করা হয়েছে।
3360981
 

captcha