
বার্তা সংস্থা ইকনা: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি শোক বার্তায় বলেন:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
إِنَّ أَوَّلَ بَیْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذی بِبَکَّةَ مُبارَکاً وَ هُدىً لِلْعالَمینَ
নিশ্চয় সর্বপ্রথম গৃহ যা মানুষের (ইবাদতের) জন্য নির্মাণ করা হয়েছে তা এ মক্কাতে অবস্থিত, এটা হল (কল্যাণকর ও) প্রাচুর্যময় এবং বিশ্ববাসীর জন্য পথনির্দেশক। (সূরা আলে ইমরান, আয়াত ৯৬)
সৌদি আরবের পবিত্র মক্কা নগরের হারাম শরিফে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় যারা আহত ও নিহত হয়েছে, বিশেষ করে ইরানী হাজিদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। এ ঘটনাটি অতি দুঃখজনক।
আমি হতাহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক- আল্লাহর কাছে এ দোয়া করছি।
হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট
বলাবাহুল্য, সৌদি আরবের পবিত্র মক্কা নগরের হারাম শরিফে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ২৩৮ জন। আহত ব্যক্তিদের মধ্যে ৪০ বাংলাদেশি রয়েছেন।