IQNA

মদের বোতলে হিজাবি নারীর চিত্র প্রকাশ করে হিজাবের অবমাননা

14:16 - September 14, 2015
সংবাদ: 3362461
আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজানের রাজধানী বাকুর সাবুনচী নামক অঞ্চলে এক মুসলিম ব্যক্তি একটি দোকানে প্রবেশ করে দেখেন মদের বোতলে হিজাবি নারীর চিত্র। এ দৃশ্য দেখে তিনি অবিলম্বে প্রতিবাদ করেন।

বার্তা সংস্থা ইকনা: এ পর্যন্ত আজারবাইজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের সমস্যা সমাধান হয়নি। এখনো দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় হিজাবী শিক্ষার্থীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সে দেশে হিজাব নিষেধাজ্ঞা জারি অব্যাহত থাকার পরও এখন মদের বোতলে হিজাবী নারীর ছবি প্রকাশ করে হিজাবের অবমাননা করা হয়েছে।
এ খবর প্রকাশ হওয়ার পরেও এই মদের কোম্পানি এখনো পর্যন্ত জানায়নি যে, এ কাজ তারা ইচ্ছাকৃত ভাবে করেছে, নাকি ভুল করে করেছে।
ইসলাম ধর্মে মদ পান করা হারাম। অথচ মদের বোতলে হিজাবি নারীর ছবি প্রিন্ট করা হয়েছে। এ ছবি প্রিন্ট করার উদ্দেশ্য কি তা এখনো জানা যায়নি। যে কোম্পানি এ মদের বোতল দোকানে বিতরণ করেছে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
3362252
 

captcha