IQNA

শিয়াদের অমুসলিম বলার অধিকার আমাদের কারো নেই: মাহাথির মোহাম্মাদ

14:50 - September 15, 2015
সংবাদ: 3362889
আন্তর্জাতিক ডেস্ক: একই ধর্মের অনুসারী হিসেবে শিয়া মুসলমানদের গ্রহণ করার জন্য আহলে সুন্নতের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার ‘শাহ আলম’ শহরে গতকাল (১৪ই সেপ্টেম্বর) এক বৈঠকে সেদেশের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেন: “আমাদের এটা বলার অধিকার নেই যে, তারা (শিয়া’রা) মুসলমান নয়”।
মাহাথির বলেন: যদি কোন ব্যক্তি তাওহীদে বিশ্বাসী হয় এবং হযরত মুহাম্মাদ (সা.)এর রিসালাতের ওপর শাহাদাত পাঠ করে তাহলে সে মুসলমান। এ দু’টি বিষয়ের ওপর শিয়া ও সুন্নি উভয়ই ঈমান এনেছে।
তিনি আরও বলেন: মধ্যপ্রাচ্যের কিছু দেশে সাম্প্রদায়িকতার ফলে যে যুদ্ধ সৃষ্টি হয়েছে তা বর্জন করা উচিত।
তিনি আরও বলেন: বিশ্বের যে সকল দেশে শিয়া ও সুন্নি মাজহাবের অনুসারীগণ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে, সত্যিকার অর্থে তারা ইহুদি (যায়নবাদী) এবং আমেরিকার উদ্দেশ্যকে সফল করছে। কিছু মুসলমানদের কর্মকাণ্ড দেখে ইহুদি ও আমেরিকা হাসে। কারণ, মুসলমানেরা নিজেরাই তাদের কাজ সম্পন্ন করছে।
3362727
 

captcha