IQNA

ইমাম আলী (আ.)এর মাযার সম্পর্কে আল আজহারের শেখের ভিন্ন মত

23:50 - September 15, 2015
সংবাদ: 3362973
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম আলী (আ.)এর মাযার সম্পর্কে মিশরের আল আজহারের শেখ আহমাদ আত-তাইয়্যেব বলেছেন: শিয়া মুসলমানেরা যে স্থানে আলী (আ.)এর মাযার হিসেবে জিয়ারত করেন, প্রকৃতপক্ষে তাঁর মাযার সেখানে নয়।

বার্তা সংস্থা ইকনা: শেখ আহমাদ আত-তাইয়্যেব একটি স্যাটেলাইট প্রোগ্রামে বলেছেন: শিয়া মুসলমানেরা যে স্থানে আলী (আ.)এর মাযার হিসেবে জিয়ারত করেন, প্রকৃতপক্ষে তাঁর মাযার সেখানে নয়।
তিনি আরও বলেন: আমরা সকলেই জানি যে, ইমাম আলী (আ.)কে কয়েক জন মানুষ রাতের অন্ধকারে নাজাফের ওয়াদি আল সালাম কবরস্থানে দাফন করা হয়। তবে তাকে ওয়াদি আল সালাম কবরস্থানের কোথায় দাফন করা হয়েছে তা কেউ জানেনা।
আত তাইয়্যেব গুরুত্বারোপ করে বলেন: ইমাম আলী (আ.)কে  ওয়াদি আল সালাম কবরস্থানে দাফন করা হয়েছে। তবে বর্তমানে শিয়া মুসলমানেরা যে স্থানে আলী (আ.)এর মাযার হিসেবে জিয়ারত করেন, তাঁর মাযার সেখানে নয়।
এছাড়াও তিন সালমান ফার্সির কবর সম্পর্কে বলেন: দজলার পানি বৃদ্ধির ফলে হযরত মুহাম্মাদ (সা.)এর সাহাবা সালমান ফার্সি এবং হোজাইফা ইবনে আল ইয়ামান মৃতদেহ তাদের কবর থেকে অন্য স্থানে স্থানান্তর হয়েছে।
3362418

captcha