
বার্তা সংস্থা ইকনা: তিনি ইরানের প্রভাবশালী জাতীয় সংস্থা অভিভাবক ও বিশেষজ্ঞ পরিষদের সাবেক এই সদস্যকে খোদাভীরু এবং বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব বলে প্রশংসা করেছেন সর্বোচ্চ নেতা।
ইরানের সর্বোচ্চ নেতা, আয়াতুল্লাহ আবুল কাসেম খাজ-আলীর পরিবারের কাছে পাঠানো শোক-বার্তায় শাহের স্বৈরশাসন চলাকালীন সময়ে জনাব খাজ-আলীর বীরত্বপূর্ণ ভূমিকার এবং ইসলামী বিপ্লবের পর গুরুত্বপূর্ণ নানা পদে তার দায়িত্ব পালনের প্রশংসা করেছেন।
ইসলামী বিপ্লবের আগে শাহের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার সঙ্গে জড়িত থাকার দায়ে আয়াতুল্লাহ আবুল কাসেম খাজ-আলীকে কয়েকবার কারাগারে নেয়া হয়েছিল।
তিনি গতকাল ৯০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। আয়াতুল্লাহ আবুল কাসেম খাজ-আলী(র) ছিলেন আন্তর্জাতিক গাদির ফাউন্ডেশনের মহাসচিব ও পবিত্র কোমের ধর্মতাত্ত্বিক শিক্ষা কেন্দ্রের একজন খ্যাতিমান শিক্ষক।
3364387