IQNA

‘মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা)’ নিয়ে মুখ খুললেন এ আর রহমান

19:41 - September 18, 2015
সংবাদ: 3364642
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা) জীবনী-ধর্মী একটি চলচ্চিত্রে সুর দিয়ে কট্টর ইসলামপন্থীদের রোষানলে পড়া অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান মুখ খুলেছেন।

বার্তা সংস্থা ইকনা: ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ১৯৮৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি বলেন: “আমার পূর্ণ বিশ্বাস দিয়ে ‘মুহাম্মাদ (সা.)’ চলচ্চিত্রের সূর দিয়েছি।
এ আর রহমানের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বলেন, সরল বিশ্বাসে তিনি এই ছবির সুর দিয়েছেন।
‘শেষ বিচারের দিনে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন আমি তোমাকে প্রতিভা, টাকা-পয়সা, খ্যাতি সব দিয়েছিলাম, তুমি কেন আমার প্রিয় নবীর ওপর চলচ্চিত্রের জন্য সুর করোনি? ... যে ছবির উদ্দেশ্য মানুষকে ঐক্যবদ্ধ করা এবং নির্বিচারে হত্যা নয়, বরঞ্চ মানবতা এবং দয়ার জন্য আমার বাণীকে ছড়িয়ে দেওয়া ...’
ইরানী চলচ্চিত্রকার মাজিদ মাজিদির 'মুহাম্মাদ-মেসেঞ্জার অব গড' ছবিটিতে সুর দেওয়ার জন্য সুন্নি একটি মুসলিম গোষ্ঠী এ আর রহমানের বিরুদ্ধে সম্প্রতি ফতোয়া জারী করে।
মুম্বাই-ভিত্তিক রাজা একাডেমী গত সপ্তাহে তাদের জারী করা ফতোয়ায় দাবী করে, নবী মুহাম্মাদের (সা.) ওপর চলচ্চিত্র করার জন্য মাজিদ মাজিদি এবং তাতে সুর দেওয়ার জন্য এ আর রহমানকে ক্ষমা চাইতে হবে। তবে ক্ষমা চাননি এ আর রহমান।
উল্লেখ্য, এ আর রহমান জন্মগতভাবে হিন্দু হলেও পরে তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে।
3363319

captcha