
বার্তা সংস্থা ইকনা: মক্কা নগরীর একটি পাহাড় ধসে একটি বসতবাড়িতে আঘাত আনে। আর এরফলে এ বাড়িতে থাকা এক নারী ও এক পুরুষ গুরুত্বর আহত হয়।
এ দুর্ঘটনাটি সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ‘বাতহায় কুরাইশ’ নামক অঞ্চলে ঘটেছে। পাহাড় ধসে বাড়ীতে আঘাত হানলে বাড়ীর দেওয়াল ভেঙ্গে এ দুই জন আহত হয়।
আহত দুই ব্যক্তিকে মক্কার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাহাড় ধসের কারণ জানতে গবেষকগণ প্রয়োজনীয় গবেষণা শুরু করেছেন।
চলতি বছর হজের অনুষ্ঠান শুরুর পূর্বে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনা এবং মক্কার একটি হোটেলে আগুন লাগাল ফলে বিশেষজ্ঞগণ ধারণ করছে, হাজিদের নিরাপত্তা প্রদানে অক্ষম সৌদি আরব।
3364930