
বার্তা সংস্থা ইকনা: ইরাকে কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টির জনসম্পর্ক প্রতিনিধি ‘সায়িদ মামুযিনী’ ১৯শে সেপ্টেম্বরে এক বিবৃতিতে বলেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল কার্কুশ শহরের ‘শাবাক’ গোত্র এবং খ্রিস্টানদের অন্তর্গত ২১টি গৃহ বোমা মেরে ধ্বংস করেছে।
তিনি বলেন: এছাড়াও এর পূর্বে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নেইনাওয়ার শতাধিক বাড়ি বোমা মেরে ধ্বংস করেছে।
সায়িদ মামুযিনী আরও বলেন: আইএস তাদের দুর্বলতাকে ঢাকতে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে।
3365502