IQNA

হিজাব করার ফলে ক্লাসে বসার অনুমতি পেল না স্কুলছাত্রী

23:20 - September 20, 2015
সংবাদ: 3365559
আন্তর্জাতিক ডেস্ক: হিজাব থাকার ফলে এক মুসলিম শিক্ষার্থীকে ক্লাসে বসার অনুমিত দেয়নি স্কুল শিক্ষক। এ ঘটনাটি ঘটেছে আজারবাইজানের রাজধানী বাকু একটি স্কুলে।

বার্তা সংস্থা ইকনা: বাকুর বায়েল অঞ্চলের ৪২নং মাদ্রাসার মুসলিম শিক্ষার্থী ওসাল ইউসুফওফের অভিভাবক বলেন: “এ মাদ্রাসার প্রধান শিক্ষক হিজাব নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধান শিক্ষক জানিয়েছে: আইন অনুযায়ী আমার হিজাবী মেয়েকে ক্লাসরুম হতে বের করে দেওয়া হয়েছে”।
ওসাল ইউসুফওফের মা আরও জানান: এ ব্যাপারটি স্পষ্ট হওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা আসাদ ওফ’র নিকট আমি যায়। তার নিকট হিজাবী ছাত্রীদের সমস্যার কথা জানতে চাইলে তিনি বলেন: এ ব্যাপারে আমার কিছু বলার নেই। কারণ, স্কুল ড্রেস সম্পর্কে স্কুল নির্দেশিকায় বিস্তারিত উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে আজারবাইজানের শিক্ষা মন্ত্রণালয়ের সরকারী প্রতিনিধি এবং বাকুর মামদু নামক শিক্ষা বিভাগের প্রধান আহলিয়াত আদি গুযাল ওফ এই মুসলিম হিজাবী শিক্ষার্থী অভিভাবককে বলেন: তাদের সন্তান হিজাব ব্যবহার করে স্কুলে যেতে পারবে।
আজারবাইজানের কর্মকর্তার কথা অনুযায়ী, এ ব্যাপারে কোন কোন সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞা নেই।
3365069

captcha