IQNA

বেলজিয়ামে ইসলামী পন্থায় পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ

23:20 - September 22, 2015
সংবাদ: 3366451
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বেলজিয়ামের সরকার সেদেশের মুসলমানদেরকে চাপের মুখে রেখেছে। ঈদ-উল-আযহা উপলক্ষে বিশ্বের মুসলমানেরা যেখানে স্বাধীন মত কোরবানি দেবে, সেখানে বেলজিয়ামের মুসলমানেরা এ সুন্নত পালন করতে পারবে না।

বার্তা সংস্থা ইকনা: বেলজিয়ামের মুসলমানদের ওপর কোরবানির পশু জবাই করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। সেদেশের সরকার জানিয়েছে, এ সুন্নত ‘প্রাণীদের সাথে সদাচার’ আইনের বিপরীত!
বেলজিয়ামে প্রায় ১০ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। সেদেশের মুসলমানেরা অনেক সমস্যার মধ্যে জীবন যাপন করছে। সম্প্রতি বেলজিয়ামের সরকার সেদেশের মুসলমানদের জন্য কোরবানির পশু জবাই করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকার জানিয়েছে, এ সুন্নত ‘প্রাণীদের সাথে সদাচার’ আইনের বিপরীত!
অথচ ঈদ-উল-আযহার দিনে পশু জবাই দেওয়া ইসলামের একটি সুন্নত এবং আন্তর্জাতিক চুক্তির মধ্যে উল্লেখ রয়েছে, সকল ধর্মের নাগরিক তাদের ধর্মীয় অনুষ্ঠান স্বাধীন ভাবে পালন করতে পারবে।
বেলজিয়ামের সরকার চেষ্টা করছে, সেদেশে যে সকল পশু জবাই করা হবে তাদেরকে বেহুশ করে অথবা বৈদ্যুতিক শকের মধ্যমে হত্যা করা হবে। এ ব্যতীত যদি কেহ কোরবানির পশু জবাই করে তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
3365873

captcha