IQNA

ঈদ উপলক্ষে প্রথম বারের মত বন্ধ থাকবে নিউ ইয়র্কের স্কুল সমূহ

21:42 - September 23, 2015
সংবাদ: 3366907
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রথম বারের মত নিউ ইয়র্কের ১৮০০ সরকারী স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এই প্রথম বারের মত কোরবানি ঈদ উপলক্ষে ২৪শে সেপ্টেম্বর স্কুল ছুটি হওয়ার জন্য নিউ ইয়র্কে ১১ লাখের অধিক মুসলিম শিক্ষার্থী অত্যন্ত আনন্দিত।
মুসলমানদের জন্য এটি একটি ক্ষুদ্র সাফল্য; তবে অনেক কষ্টের পর তারা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিউ ইয়র্কের স্কুল বন্ধের ফলে ইসলাম বিদ্বেষী ও ইসলাম বিরোধী দলগুলো অভিযোগ করেছে।
নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লেসিও কোরবানি ঈদ উপলক্ষে নিউ ইয়র্কের স্কুল বন্ধের সিদ্ধান্ত কয়েক মাস পূর্বে গ্রহণ করেছেন।
নিউ ইয়র্কের মেয়র বলেন: এই শহর গঠন ও উন্নয়নের ক্ষেত্র মুসলমানদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাদের অবদানকে মূল্যায়ন ও ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা দেওয়ার লক্ষ্যেই এই ছুটিকে স্কুলের সার্বজনীন ছুটি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে।
এ প্রসঙ্গে স্কুল চ্যান্সেলর কারমেট ফারিনা বলেন, অন্য ধর্মের ছুটির সাথে মুসলমানদের ছুটি অন্তর্ভুক্ত হওয়ার ধর্মের বিষয়ে অন্য ধর্মের প্রতি পারস্পারিক সহনশীলতা, শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বাড়বে।
এই ছুটি আদায়ে নিউ ইয়র্কের মুসলিম সংগঠনের ভূমিকা রয়েছে।
এর পূর্বে মুসলমানদের দুই বড় ঈদে নিউ ইয়র্কের স্কুল ছুটি না হওয়ায় অথাবা ঈদের সময় পরীক্ষা থাকার ফলে মুসলমানদের অনেক সমস্যার সম্মূখিন হতে হত।
আমেরিকায় প্রায় ৭০ লাখ থেকে ১ কোটি মুসলিম অধিবাসী বসবাস করছে। এর মধ্যে প্রায় ১০ লাখ মুসলমান নিউ ইয়র্কে বসবাস করছে; যা এ শহরের প্রায় শতাংশ।
কোরবানি ঈদ উপলক্ষে নিউ ইয়র্কের পূর্বে নিউ জার্সি, ম্যাসাচুসেটস এবং ভারমন্ট রিডের ৭ অঞ্চলের স্কুল বন্ধ থাকত।
3366854

captcha