IQNA

সৌদি আরবের মিনায় ভিড়ের চাপে ৪৭ ইরানি নিহত, আহত ৬০

20:47 - September 24, 2015
সংবাদ: 3367069
আন্তর্জাতিক ডেস্ক: মিনার দুর্ঘটনায় ৪৭ জন ইরানী হাজি নিহত হয়েছে। এ খবর জানিয়েছেন হজ ও জিয়ারত সংস্থা প্রধান।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের মিনায় শয়তানকে প্রতীকী পাথর মারার সময় ভিড়ের চাপে নিহতদের মধ্যে ৪৭ জন ইরানি রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ৬০ জন ইরানি। মক্কা থেকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মেডিকেল টিমের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, আহত হাজিদের দ্রুত সারিয়ে তুলতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আজ মিনায় শয়তানকে প্রতীকী পাথর মারার সময় ভিড়ের চাপে অন্তত ৪৭ ইরানী হাজী এবং নিহত ও প্রায় এক হাজার আহত হয়েছেন।  তবে নিহত ও আহতদের সংখ্যা বৃদ্ধি হওয়া সম্ভাবনা রয়েছে।  
3367008
 

captcha